ওষুধের কার্টনে মিলল নবজাতকের মরদেহ

১২ মার্চ ২০২৫, ১২:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কের পাশে থাকা একটি ওষুধের কার্টনে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রিয়াজুল জান্নাহ মাদরাসা-সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, বিকাল পৌনে ৪টার দিকে স্থানীয় লোকজন পুলিশকে ফোন করে জানায় উপজেলার একলাশপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা-সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে একটি ওষুধের কার্টন পড়ে আছে। কার্টুনের ভেতরে এক নবজাতকের মরদেহ রয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে কার্টনের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থান একটি মেয়ে শিশুর মরদেহ দেখতে পান। পরে উদ্ধার করে পুলিশ বেগমগঞ্জ থানায় নিয়ে আসে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকদের খবরের ভিত্তিতে এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগ: হত্যা
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9