সহকারী জজ নিয়োগ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

০৫ আগস্ট ২০২২, ০৩:৫৯ PM
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন © সংগৃহীত

সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার  ফল প্রকাশিত হয়েছে। এতে হয়েছেন ৭৫০ জন উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এবার তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি দৈনিক পত্রিকায় ৩১ জুলাই ও কমিশনের ওয়েবসাইটে ৩০ জুলাই প্রকাশ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এবার ১৫তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আট হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৭৫০ জন উত্তীর্ণ হন। এবার তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর ভাইবায় উত্তীর্ণ হওয়ার পর সহকারী জজ হিসেবে নিয়োজিত হবেন তারা।

রাজধানী ঢাকার উইলর লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, (কাকরাইল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা হয়।

ফল দেখুন এখানে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬