বিনামূল্যে প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির নিশ্চয়তা

১৮ জুলাই ২০২২, ০৩:৪৯ PM
বিনা খরচে প্রশিক্ষণ

বিনা খরচে প্রশিক্ষণ © সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) আওতায় কোন  ধরনের খরচ ছাড়াই দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে ভর্তি চলছে। এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম দেশের ৩৪৭টি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে।

যেসকল বিষয়ে প্রশিক্ষণ: 

  1. 1. গার্মেন্টস
  2.  ফ্রিজ/এসি মেরামত
  3.  ইলেক্ট্রনিক্স
  4.  ইলেক্ট্রিক্যাল
  5.  বিউটিফিকেশন
  6.  ওয়েল্ডিং
  7.  গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন
  8.  ড্রাইভিং
  9.  প্লাম্বিং/ মেশন
  10.  ফুড অ্যান্ড বেভারেজ সহ মোট ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে

প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন যারা: ১৮-৪৫ বছরের কর্মক্ষম যুবক ও নারীরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। তবে কমপক্ষে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবেন। শিক্ষাগত যোগ্যতা ট্রেড অনুযায়ী পঞ্চম থেকে এইচএসসি পাস পর্যন্ত।

প্রশিক্ষণের সুবিধা: কোন ধরনের খরচ ছাড়াই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা। দৈনিক ১৫০ টাকার ভাতা। এছাড়া এককালীন ৫০০০ টাকার বৃত্তির সঙ্গে সফলভাবে প্রশিক্ষণ সম্পূর্ণকারীদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশের চাকরির সুযোগ।

যেভাবে আবেদন করবেন: আবেদন করতে আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে। কেন্দ্র সম্পর্কে যোগাযোগ করতে পারেন ০১৩২১২০১১৩৮ নম্বরে।

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো আপোস নয়: নুরুন্নিসা স…
  • ১২ আগস্ট ২০২৬
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের অবদান নেই: রিজভী
  • ১২ আগস্ট ২০২৬