মেট্রোরেলে ১৩০ পদে চাকরি, আবেদন করতে হবে ডাকযোগে

২৯ আগস্ট ২০২১, ০৯:৪৪ AM
মেট্রোরেলে চাকরির সুযোগ

মেট্রোরেলে চাকরির সুযোগ © ফাইল ফটো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে। এতে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের ডাকযোগে আবেদন করতে হবে। আর আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

আগ্রহীদের এই ঠিকানা (http://dmtcl.gov.bd/) থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর নির্দিষ্ট তথ্য পূরণ করে পাঠাতে হবে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ এই ঠিকানায়।

আবেদন ফি
আবেদন ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট করতে হবে সোনালী ব্যাংকের যেকোনো শাখায়। এরপর পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

যেভাবে আবেদন করতে হবে
খামের ওপর বাম দিকে গ্রুপের নাম, পোস্ট আইডেন্টিফিকেশন নম্বর ও নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে কোনো দরখাস্ত দাখিল করা যাবে না। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯/৪ ইঞ্চি সাইজের খামের ওপর লিখে বা টাইপ করে তাতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলী…
  • ১৪ আগস্ট ২০২৬