স্থগিত সিনিয়র স্টাফ নার্সের ভাইভার সূচি প্রকাশ

০২ আগস্ট ২০২১, ০৩:২৭ PM
পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে

পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে © ফাইল ফটো

সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থগিত মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ ও ২৮ আগস্ট দুই দিন সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) মৌখিক পরীক্ষা গত ২৬ জুন ও ৩ জুলাই হওয়ার কথা ছিল। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি।

সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের কাগজপত্রের এক সেট মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপিসহ অন্য কাগজপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে আধা ঘণ্টা আগে জমা দিতে হবে। এছাড়া অন্যান্য নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে আছে।

সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সূচি এখানে

প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
দাবি আদায়ে ফের মানববন্ধনে পদবঞ্চিত যুবদল নেতারা
  • ১৩ আগস্ট ২০২৬
বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে রাশিয়ান হাউ…
  • ১৩ আগস্ট ২০২৬