ভাইভা ছাড়াই ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

২৬ জুলাই ২০২১, ০২:২৬ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

করোনা মহামারিতে চিকিৎসা সেবার মান বাড়াতে কোনো প্রকার ভাইভা ছাড়াই ৪ হাজার চিকিৎসক ও ৪ হাজার নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, নতুন চার হাজার ডাক্তার নিচ্ছি। নার্সও চার হাজার নেয়া হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে নেয়া হচ্ছে।

গত দেড় বছর ধরে চিকিৎসক নার্সরা ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছেন বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, তাই এ নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হচ্ছে।

তিনি বলেন, তাদের ভাইভাও আমরা বাদ দিয়েছি। অনুরোধ করেছি, ভাইভা যেন না নেয়া হয়। পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই, তাদের তাড়াতাড়ি কাজে যোগ দেয়ার সুযোগ দেয়া হোক।

টেকনাফে বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত ও গুলি করে ৫৭ লাখ টাক…
  • ০২ আগস্ট ২০২৬
এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬