ডাক বিভাগে ২৬৯ জনের চাকরির সুযোগ, আবেদন শেষ ১১ আগস্ট

২৪ জুলাই ২০২১, ০৮:০৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির ৩০টি ভিন্ন ভিন্ন পদে মোট ২৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ আগস্টের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস, স্টিপার কাম রিটাচার, সহকারি (ডাক অধিদপ্তর), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উপজেলা পোস্টমাস্টার, কম্পিউটার অপারেটর, মনোটাইপ কি–বোর্ড অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, মেশিনম্যান, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট।

ড্রাফটসম্যান, ড্রাইভার (ভারী), ড্রাইভার (হালকা), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেশিনিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অপারেটর, গ্রেনিং মেশিনম্যান, সহকারি মেশিনম্যান, বাউন্ডার হেল্পার, ইনকম্যান, প্যাকার, পোর্টার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার)।

পদসংখ্যা: মোট ২৬৯ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস/ উচ্চমাধ্যমিক/ মাধ্যমিক/ সমমান/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।

বেতন স্কেল: বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://dgbpo.teletalk.com.bd) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট, ২০২১

এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
দেশে প্রতিবছর নিউমোনিয়ায় ২৫ হাজার শিশুর মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপ…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950