বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১২ জুলাই ২০২১, ১০:১২ AM

© লোগো

বাংলাদেশ ব্যাংকের লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের আইন বিভাগে নিয়োগের জন্য সম্প্রতি ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তিন বছরের জন্য চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। ‘লিগ্যাল রিটেইনার’ পদে আগ্রহী ব্যক্তিরা ডাকযোগে আবেদন করতে পারবেন। তবে এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। আবেদনের শেষ দিন আগামী ১৩ জুলাই। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের যোগ্যতা ও শর্ত: আইন বিষয়ে দ্বিতীয় বিভাগে স্নাতক/স্নাতকোত্তর পাস। সঙ্গে বার কাউন্সিলের সনদ থাকতে হবে। সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করা যাবে না। বার-অ্যাট-ল/আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: মাসিক ৫০০০০ টাকা

আবেদন যেভাবে: আবেদনপত্র মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় বরাবর পাঠাতে হবে।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬