পল্লী বিদ্যুতে ৯৬ জনের চাকরির সুযোগ, বেতন ৪১ হাজার ৮০০

১৮ জুন ২০২১, ০৯:৫৩ AM
পল্লী বিদ্যুৎ

পল্লী বিদ্যুৎ © ফাইল ছবি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

১. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/ইএন্ডসি)।

পদের সংখ্যা: ২৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।

বেতন: অন-প্রবেশন কালীন বেতন ৪১,৮০০ টাকা। এছাড়া অন্যান্য সুবিধা। অন-প্রবেশন শেষে নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০ টাকা।

২. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (আইটি)।

পদের সংখ্যা: ৭৩টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স- এ চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি।

বেতন: অন-প্রবেশন কালীন বেতন ৪১,৮০০ টাকা। এছাড়া অন্যান্য সুবিধা। অন-প্রবেশন শেষে নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩,৫০০ টাকা।

আবেদন পদ্ধতি: আগ্রহীদের http://brebr.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন শুরু: ২২ জুন ২০২১।

আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২১।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence