রোববারের মধ্যে ফল প্রকাশ না করলে আন্দোলন

১০ জুন ২০২১, ০৫:১২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে নিয়োগ প্রত্যাশীরা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে নিয়োগ প্রত্যাশীরা © টিডিসি ফটো

আগামী রোববারের মধ্যে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ না করা হলে সারাদেশে একযোগে আন্দোলনে নামবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা ।

বৃহস্পতিবার (১০ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে নিয়োগ প্রত্যাশীরা মানববন্ধনে এসব কথা বলেন। পরে এ দাবিতে তারা এনটিআরসিএ’তে স্মারকলিপি দেন।

তাদের দাবি, দীর্ঘদিন পর নিয়োগের গণবিজ্ঞপ্তি আসছে। এরপর গত মে মাসের মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে ফল বিলম্ব করা হচ্ছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। এজন্য নিয়োগ প্রত্যাশীরা হতাশা ও দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত। উচ্চশিক্ষিত বেকারদের কম চিন্তা করে হলেও এত দ্রুত প্রকাশিত বিজ্ঞপ্তির ফলাফল ঘোষণা করা উচিত।

আরো বলা হয়েছে, প্রিলি, রিটেন ও ভাইভা পাশ করাটা কি আমাদের বিশাল অপরাধ? দ্রুত আমাদের মেধা ও পরিশ্রমের মূল্য চাই। দ্রুত ফলাফল যাই। আমরা চাই অতীত অভিজ্ঞতার আলোকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকল জটিলতা সমাধান করে দ্রুত ফল প্রকাশ করা হোক।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬