বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৩৫ জন

২৯ মে ২০২১, ১১:১৪ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © ফাইল ফটো

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৯ মে) রাত ১০টার দিকে এ ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম জানান, ফল প্রকাশ করার বিষয় নিয়ে গত মঙ্গলবার (২৫ মে) বার কাউন্সিলে অ্যানরোলমেন্ট কমিটির বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ ফল ঘোষণা করা হয়।

গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ৯ কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। পরে এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়।

এরপর গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষার দিনে এসব কেন্দ্রের পরীক্ষা আবারও অনুষ্ঠিত হয়। দুইধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬