করোনাকালীন প্রণোদনা

রাজধানীতে ৩২ প্রত্যাশীদের মানববন্ধন

০৬ মে ২০২১, ০৭:২৫ PM
মানবন্ধনে প্ল্যাকার্ড হাতে ৩২ প্রত্যাশী

মানবন্ধনে প্ল্যাকার্ড হাতে ৩২ প্রত্যাশী © টিডিসি ফটো

করোনাকালীন প্রণোদনা হিসেবে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার দাবিতে মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।

এর আগে ফেসবুক গ্রুপে লাইভের মাধ্যমে এই মানববন্ধনের ঘোষণা দেন ফোরামের অন্যতম সমন্বয়ক সাজিদ রহমান, তানভির হাসান ও আব্দুল্লাহ রিগান।

মানবন্ধনের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে ‘৩২ চাই’ লেখা মাস্ক সকলের মধ্যে বিতরণ করা হয় এবং কোভিড স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এরপর সামাজিক দূরত্ব মেনে সবাই বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন ও পোস্টার নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যান।

পোস্টার, প্লাকার্ড ও ফেস্টুনগুলোতে ৩০ বছরে গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি না পাওয়া, করোনাকালে চাকরির বয়স দেড় বছর হারিয়ে ফেলা, ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত যৌক্তিকতার নিরিখে বয়স বৃদ্ধির প্রতিশ্রুতি, অবসরের বয়স বৃদ্ধি ইত্যাদি যৌক্তিক বিষয়াবলী তুলে ধরা হয়েছে।

মানববন্ধনে শুরুতে ৩২ এর দাবিতে গণস্বাক্ষর নেওয়া হয়৷ মানববন্ধনের বক্তারা চাকরির বয়সসীমা ৩২ করার দাবিতে যুক্তি ও তথ্য-উপাত্ত তুলে ধরেন। এ সময় চাকরীপ্রত্যাশী যুব প্রজন্মের পক্ষ থেকে প্রেস রিলিজ পাঠ করেন আনোয়ার সাকিন ও অক্ষয় রায়।

প্রসঙ্গত, করোনার জন্য বয়স ক্ষতিগ্রস্ততা ও নিয়োগ পরীক্ষার অচলাবস্থা তুলে ধরে মার্চ মাস থেকে চাকরিতে প্রবেশের বয়স স্থায়ীভাবে ৩২ এ উন্নীতকরণের অংশ হিসেবে এই কর্মসূচী পরিচালনা করে আসছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। এরই অংশ হিসেবে ইতোমধ্যে তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে।

আরও পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবিতে মানববন্ধন আজ

এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে: …
  • ২০ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে রেটোরিক্স বনাম বাস্তবতা: রাজনীতির আয়নায় জনস্…
  • ২০ এপ্রিল ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে শান্তি বৈঠকে যাবে না ইরান, ৫ কারণ জানাল ত…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উধাও সাড়ে ৪ লাখ শিক্ষার্থী!
  • ২০ এপ্রিল ২০২৬
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬