চাকরির ইন্টারভিউ দিতে গেলেই প্রার্থী পাবেন সোয়া ৪ হাজার টাকা

০২ মে ২০২১, ১১:৪৫ AM
ম্যাকডোনাল্ডস

ম্যাকডোনাল্ডস © লোগো

চাকরি পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রার্থীর চেষ্টা চালানোর কথা আমরা সবাই জানি। তাদেরকে নিজের পকেটের টাকা খরচ করে চাকরির আবেদন থেকে শুরু করে সব প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আর করোনা মহামারির এই সময়ে অনেকেই রয়েছেন বিপাকে। এই অবস্থায় চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল বিশ্বের সবচেয়ে বড় ফুড চেইন ম্যাকডোনাল্ডস।

প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, চাকরির ইন্টারভিউ দিতে গেলেই প্রার্থী পাবেন ৫০ ডলার। যা বাংলাদেশী টাকায় সোয়া ৪ হাজার টাকা।

বিসনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ফ্লোরিডার টাম্পা এলাকার ম্যাকডোনাল্ডসের ৬০টি আউটলেট আছে। এর মধ্য একটি আউটলেটের একটি পোস্টার সবার নজর কেড়েছে। পোস্টারে লেখা আছে ইন্টারভিউ দিতে আসা প্রত্যেককে ৫০ ডলার করে দেওয়া হবে। এ অর্থ দেওয়া হবে টোকেন মানি হিসেবে। নারী-পুরুষনির্বিশেষে সবাই ওই আউটলেটে এসে ইন্টারভিউ দিতে পারবেন।

আউটলেটের বাইরে লাগানো ওই পোস্টারের ছবিই সম্প্রতি একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। অনেকেই ওই পোস্টার দেখে এমন উদ্যোগের প্রশংসা করেছেন। ভাইরাল হয়ে যায় পোস্টটি। অনেকেই ম্যাকডোনাল্ডসের এমন কাজের প্রশংসা করছেন। কারণ, চাকরি খুঁজতে নাজেহাল মানুষের হাতে কিছু পয়সা জুটবে।

আমেরিকার অনেক জায়গায় করোনার কারণে ব্যবসায় মন্দা চলছে। খাবার দোকান বা প্রয়োজনীয় জিনিসের দোকানপাট খুললেও দক্ষ লোকজনের অভাব রয়েছে। করোনার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে চাইছেন না। আবার কাজের জন্য দক্ষ লোকও পাওয়া যাচ্ছে না। ফলে এমন উদ্যোগ দেখা যাচ্ছে।

আরো পড়ুন করোনার মধ্যেই ২৫ হাজার নতুন কর্মী নেবে ম্যাকডোনাল্ডস

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬