ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির লোগো © ফাইল ফটো
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি)। প্রতিষ্ঠানটিতে ‘সোশাল মিডিয়া অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সোশাল মিডিয়া অফিসার (জুনিয়র লেভেল)।
জব নম্বর: ৩৫৪১৫
কাজের ধরণ: প্রার্থীকে কোম্পানির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ডিজিটাল মাধ্যমের ডিজাইন ডেভেলপমেন্ট থেকে যাবতীয় কাজ করতে হবে। ডিজিটাল মিডিয়া স্পেশালিস্ট হিসেবে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কন্টেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন ও এনালাইসিসে দক্ষ হতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন: বছরে ৯ লাখ ৯৭ হাজার ২৮৪ টাকা, সঙ্গে থাকবে আকর্ষণীয় সুযোগসুবিধাসহ বিভিন্ন নিয়মিত বোনাস।
আবেদনের পদ্ধতি: প্রার্থীরা বিএটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।