বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে চাকরি, আজই শেষ হচ্ছে আবেদন

২৪ এপ্রিল ২০২১, ১১:৩১ AM

© সংগৃহীত

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজই আবেদনের শেষ দিন। ১৭টি ভিন্ন পদের বিপরীতে মোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

 সহকারী প্রকৌশলী, সিকিউরিটি ইন্সপেক্টর, উপ-সহকারী প্রকৌশলী, স্টোর কিপার, অফিস সহকারী, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, উচ্চ দক্ষ কারিগর, দক্ষ কারিগর গার্ড ড্রাইভার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

 স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি/এমএসসি অথবা ডিপ্লোমা পাস/স্নাতক/উচ্চমাধ্যমিক/মাধ্যমিক বা ভোকেশনাল পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ন্যূনতম অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

প্রতি পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, জাতীয় পরিচয়পত্র নম্বর উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

আবেদনের শেষ তারিখ

২৪ এপ্রিল ২০২১।

Screenshot (33)

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬