এনআরবি কমার্শিয়াল ব্যাংকে ৩ পদে চাকরি

২৪ এপ্রিল ২০২১, ০৮:৩৫ AM

© সংগৃহীত

বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে তিনটি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইনচার্জ অব সাবব্রাঞ্চ, অফিসার ও কোম্পানি সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।

ইনচার্জ অব সাবব্রাঞ্চ: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম অথবা বাণিজ্যে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চাপের মধ্যে কাজের মানসিকতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অফিসার: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগামী ২০ মের মধ্য আবেদন করতে হবে।

কোম্পানি সেক্রেটারি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমকম/ এমএ (ইংরেজি/অর্থনীতি) অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না। প্রার্থীর কোম্পানি সেক্রেটারি হিসেবে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এফসিএস,এফসিএ, সিএফএ, এলএলবি পাস শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। ৩০ এপ্রিলের মধ্য আবেদন করতে হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের এনআরবি কমার্শিয়াল ব্যাংক (https://www.nrbcommercialbank.com/career) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬