প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনলাইন চাকরি মেলা

২২ এপ্রিল ২০২১, ১১:৫৫ PM

© প্রতীকি ছবি

২৭ থেকে ২৯ এপ্রিল দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনলাইন চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় সারা দেশের প্রতিবন্ধীরা অংশ নিতে পারবেন। এই মেলায় সহযোগিতা করছে ইনোভেশন টু ইনক্লুশন (আইটুআই) কনসোর্টিয়াম।

ব্রিটিশ সরকারের (ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, এফসিডিও) সহযোগিতায় আইটুআই প্রকল্পটি বাংলাদেশ ও কেনিয়ায় চলমান। আইটুআই কনসোর্টিয়াম লিড লিওনার্ড চেসারের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জহির বিন সিদ্দিক বলেন, তাদের উদ্দেশ্য মজুরিভিত্তিক চাকরিতে প্রতিবন্ধী নারী ও পুরুষের সম-অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করা।

আইটুআই কনসোর্টিয়াম থেকে জানানো হয়, চাকরি মেলার মাধ্যমে নিয়োগদাতা ও নিয়োগপ্রত্যাশীদের মধ্যে একধরনের সেতুবন্ধ গড়ে উঠবে এবং উল্লেখযোগ্যসংখ্যক চাকরিপ্রত্যাশীর চাকরিও নিশ্চিত করা হবে। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির প্রধান নির্বাহী খন্দকার জহুরুল আলম বলেন, সম্ভাবনাময় আইটিসহ অন্যান্য সেক্টরে কনসোর্টিয়াম উদ্যোগে ইতিমধ্যে ১৬৪ জন প্রতিবন্ধী নারী-পুরুষের চাকরি নিশ্চিত করা গেছে, যা এই করোনাকালেও আশার আলো দেখাচ্ছে।

বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা রাফি খান বলেন, করোনা মহামারি শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের অনেক সুযোগ সংকুচিত করে ফেলেছে। মেলায় চাকরি প্রদানের পাশাপাশি অন্যতম একটি উদ্দেশ্য হলো করোনা মহামারিকালীন বা ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় ডিজিটাল সেবা ও সুবিধাগুলো প্রতিবন্ধী মানুষের ব্যবহার উপযোগী করা এবং তাদের নাগালে পৌঁছে দেওয়া।

সম্প্রতি বেসরকারি খাতে প্রতিবন্ধী মানুষের কাজের সুযোগ বাড়াতে নিয়োগকর্তা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য সরকার প্রণোদনার ঘোষণা দিয়েছে। সরকারের প্রজ্ঞাপনে অর্থ আইন সেশন ৫২(৬)-এ বলা হয়েছে, কোনো করদাতা নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে কর্মরত মোট জনবল ন্যূনতম ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করলে ওই করদাতাকে প্রদেয় করে ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে।

রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন https://i2ijobfair.skyfair.live/ অথবা ভিজিট করতে কিউআর কোডটি স্ক্যান করুন।

ট্যাগ: চাকরি
প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  • ১২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্র…
  • ১২ নভেম্বর ২০২৬
‘লাগবে মিলিটারি এয়ারক্র্যাফট’— হাসিনাকে ফেরাতে ভারতের দুই শ…
  • ১২ নভেম্বর ২০২৬
দেশের পথে প্রধানমন্ত্রী
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950