শিক্ষক নিবন্ধনের সংশোধনী ও ডুপ্লিকেট সনদের তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটে

০৭ নভেম্বর ২০২০, ১২:৫৪ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নতুন নোটিশ জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত নোটিশ মোতাবেক, প্রার্থীদের সংশোধনী ও ডুপ্লিকেট সনদ মঞ্জুর এবং নামঞ্জুর আবেদনের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এনটিআরসিএ পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) কাজী কারুল ইসলামের স্বাক্ষরিত নোটিশটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে নতুন এ তথ্য জানানো হয়। সেবা প্রত্যাশীরা এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন বলেও নোটিশে বলা হয়েছে।

নোটিশে জানানো হয়েছে, এনটিআরসিএর অধীনে অনুষ্ঠিত নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশোধন ও ডুপ্লিকেট সনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর এবং নামঞ্জুর আবেদেনের তথ্য এখন থেকে ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হবে।

১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬
জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, যে কারণ জানাল ফায়ার সার্ভিস 
  • ১৪ আগস্ট ২০২৬
যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬