স্নাতক পাসে ওয়ান ব্যাংকে ৪৬ জনের নিয়োগ

২০ অক্টোবর ২০২০, ১০:১৮ AM
ওয়ান ব্যাংক লিমিটেড এর লোগো

ওয়ান ব্যাংক লিমিটেড এর লোগো

ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ‘ট্রেইনি সেলস অফিসার/ সেলস অফিসার’ পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

ট্রেইনি সেলস অফিসার/ সেলস অফিসার।

পদসংখ্যা

মোট ৪৬ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর যোগাযোগ দক্ষতা, উদ্যমী, আত্মবিশ্বাসী, সৃজনশীল হতে হবে। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ আছে। সেলস অফিসার পদে ২৩ থেকে অনূর্ধ্ব ৩০ এবং ট্রেইনি সেলস অফিসার পদে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

ট্রেইনি সেলস অফিসার পদে ১৪,০০০/-টাকা এবং সেলস অফিসার পদে ১৫,০০০/-টাকা

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ অক্টোবর, ২০২০।

ট্যাগ: চাকরি
সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬