বিএসএমএমইউতে নার্স নিয়োগ পরীক্ষার ১১ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ

১৬ অক্টোবর ২০২০, ১১:২৩ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র ১১ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এদিন সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আইডিয়াল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজসহ মোট ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আর এই মেধার মূল্যায়ন নিশ্চিতে লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার মাত্র ১১ ঘণ্টার মধ্যেই (রাত সাড়ে ৯টায়) ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। মোট ৬০০ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার আটশ ২১ জন।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও দিক নির্দেশনা দেন।

 

সাতকানিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে চুরি, ১৫ ফ্যানসহ বৈদ্যুতি…
  • ১৪ আগস্ট ২০২৬
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
বদলি আদেশ ‘রহস্যজনকভাবে’ স্থগিত, ‘টাকার খেলায়’ হৃদরোগ হাসপা…
  • ১৪ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা 
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা, রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্য…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬