শিক্ষিতদের এক-তৃতীয়াংশই বেকার, স্নাতকদের ৩৬ শতাংশ

০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৪ AM

© ডয়েচে ভেলে

সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বিআইডিএস-এর গবেষণা বলছে, দেশে এসএসসি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের এক-তৃতীয়াংশ পুরোপুরি বেকার। গত ডিসেম্বরে গবেষণাটি প্রকাশিত হয়। বিআইডিএস-এর গবেষণার ফল বলছে, দেশে এসএসসি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের এক-তৃতীয়াংশ বা ৩৩.১৯ শতাংশ পুরোপুরি বেকার।

বিআইডিএস এর ওই গবেষণার আলোকে শনিবার (৪ সেপ্টেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডয়েচে ভেলে বাংলা। এতে বলা হয়েছে,  ১৮ থেকে ৩৫ বছর বয়সি ১৫ হাজার ২৫ জন শিক্ষিত তরুণ ফেসবুক ও ইমেলের মাধ্যমে এই জরিপে অংশ নেন।

জরিপ অনুযায়ী, শিক্ষাজীবন শেষে এক থেকে দুই বছর পর্যন্ত বেকার ছিলেন ১১.৬৭ শতাংশ, দুই বছরের চেয়ে বেশি সময় ধরে বেকার ১৮.০৫ শতাংশ এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বেকার ১৯.৫৪ শতাংশ।

এছাড়া প্রায় ৩৬.৬ শতাংশ স্নাতক ডিগ্রিধারী বেকার। স্নাতকোত্তরদের মধ্যে এই হার ৩৪.৩ শতাংশ। আর এসএসসি ও এইচএসসি পাস করাদের মধ্যে বেকারত্বের হার যথাক্রমে ২৬.৭৯ ও ২৭.৯৫ শতাংশ।

গবেষণা বলছে, পড়াশোনা শেষ করার ছয় মাসের মধ্যে চাকরি পেয়েছেন অর্ধেক তরুণ (৫০.৭৪)। ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ৩১ শতাংশকে। আর ১৮ শতাংশ তরুণকে দুই বছরের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

মাস্টার্স পাস করার দুই বছর পরও বেকার ছিলেন ১৯.২১ শতাংশ। অনার্সের ক্ষেত্রে সংখ্যাটি ৮.৭৩ শতাংশ। অনার্সে প্রথম শ্রেণি পাওয়াদের ১৭.২১ শতাংশ শিক্ষার্থী দুই বছরেরও বেশি সময় কর্মহীন অবস্থায় ছিলেন। মাস্টার্সের ক্ষেত্রে সংখ্যাটি আরও বেশি, ২৬.৮ শতাংশ!

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে যারা মাস্টার্স পাস করেছেন তাদের ২৮.৭৫ শতাংশের মাসিক বেতন ৪০ হাজার টাকার উপরে। আর অনার্স ডিগ্রিধারীদের ১৮.২ শতাংশ মাসে ৪০ হাজারের বেশি বেতন পান। অর্থাৎ মাস্টার্স করলে বেশি বেতনে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।

মাস্টার্স পাস করে মাসিক ১০ হাজার টাকার নীচে বেতনে চাকরি করছেন ৫.৯২ জন৷। আর ১১.৪৩ শতাংশ অনার্স ডিগ্রিধারীর বেতন মাসে ১০ হাজার বা তার চেয়ে কম।

পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950