সাত ব্যাংকে ৭৭১ জন নিয়োগের অ্যাডমিট কার্ড প্রকাশ

০৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৮ PM

© ফাইল ফটো

সাতটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচী প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সাতটি (০৭) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার এর ৭৭১ টি শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এ আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে জানানো হবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬