৬শ নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু মেডিকেল

২৯ আগস্ট ২০২০, ০৮:০৩ PM

© ফাইল ফটো

৬০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। যেসব প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে (১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে), তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করতে হবে অনলাইনে (www.bsmmu.edu.bd) ১৫ সেপ্টেম্বর ২০২০ দুপুর ২.৩০টার মধ্যে। আবেদন ফি (৫০০ টাকা) জমা দেওয়া যাবে পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায়। ফি জমা দেওয়ার একদিন পর অনলাইনে সিনিয়র স্টাফ নার্স পদে চাকরির আবেদন করা যাবে।

সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করতে হলে প্রার্থীর মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। এছাড়া বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে।

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষরের ছবি, টাকা জমা দেওয়ার ব্যাংক রসিদের কপি এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি দেখুন এখানে

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬