সমবায় অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পিএসসি

০৭ মার্চ ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সমবায় অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দশম গ্রেডের ‘ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি)’ পদের লিখিত পরীক্ষার সময়সূচি, আসনব্যবস্থা ও নির্দেশনা প্রদানে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার পদের লিখিত পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী ৭১ মিলনায়তন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা ঢাকায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

লিখিত পরীক্ষার জন্য মনোনিত প্রার্থীদের অনলাইনে প্রাপ্ত প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে অথবা টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।

প্রার্থীদের পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। এ ছাড়া পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত ভরাট না করলে অথবা কোনো ধরনের কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে ছবি ও প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর হাজিরা তালিকায় মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লিখিত পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬