পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ফি ১১২ টাকা

০৬ মার্চ ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
২৫ মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়োগে আবেদন চলছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে

২৫ মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়োগে আবেদন চলছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ‘মিটার রিডার কাম মেসেঞ্জার’ পদে ২৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ছাড়াও দেশের অন্য যে কোনো জেলার আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি;

পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার;

পদসংখ্যা: ২৫টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছর মেয়াদি);

বেতন: ১৪,৭০০-২৬,৪৮০ টাকা (মাসিক);

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, বেতন ২৪,০০০—৩২,০০০

কর্মস্থল: জেনারেল ম্যানেজারের কার্যালয় ওয়েজখালী, সুনামগঞ্জ;

বয়সসীমা: ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে;

জামানত—

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রতিষ্ঠানের অনুকূলে ১০ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। পরে তা ব্যাংক কর্তৃক মুনাফাসহ ফেরত দেওয়া হবে;

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংশোধিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৫১

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১১২ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সুনামগঞ্জ পল্লী ‍বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে

সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষকসহ জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে,…
  • ০৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
  • ০৪ আগস্ট ২০২৬