১০ ব্যাংকের ২,৭৭৫ পদের চূড়ান্ত ফল প্রকাশ

০৫ মার্চ ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
২,৭৭৫ পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি

২,৭৭৫ পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) ১০ম গ্রেডের (JOB ID-10181) ২,৭৭৫ পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণ করে মেধা ও কোটা অনুসারে প্রণীত প্যানেল হতে ২,৭৭৫ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ১০৫৪, জনতা ব্যাংক পিএলসিতে ৩০২, অগ্রণী ব্যাংক পিএলসিতে ১০০০, রূপালী ব্যাংক পিএলসিতে ১৫, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৩৫, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৭৫, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২৪, প্রবাসী কল্যাণ ব্যাংক ১৯, কর্মসংস্থান ব্যাংক ৪৫ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেমে ৬ জন রয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের তালিকা/ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬