সরকারি প্রাথমিকে ৬৫৩১ শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন আজ

০৪ মার্চ ২০২৫, ০৯:৩৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৩ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র আজ মঙ্গলবার (৪ মার্চ) জারি করা হবে। সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের রায়ের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, `সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩” এর ৩য় গ্রুপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন করার বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা করা হলো:

নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা ০৪ মার্চ ২০২৫ দিয়েছেন তাদের অনুকূলে নিয়োগপত্র জারি হবে; নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান ১২ মার্চ;  প্রার্থীগণের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার (এসবি)/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-এর কার্যালয়ে প্রেরণ ১৩ মার্চ এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে।'

এতে আরও বলা হয়, `নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি  না হলে, জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে (কারণ ও মতামতসহ) ২০ মার্চ তালিকা অধিদপ্তরে প্রেরণ পাঠাতে হবে।'

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence