বিমানে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে লালমাটিয়ায় বিক্ষোভ

০১ মার্চ ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
লালমাটিয়ায় বিক্ষোভ

লালমাটিয়ায় বিক্ষোভ © ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজকেন্দ্রের চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে আসাদগেট মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন তারা।

শনিবার (১ মার্চ) বিকাল ৩টা থেকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ৫টার দিকে আসাদগেট মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মিরপুর রোড, মোহাম্মদপুর সড়ক ও মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে (১০০ জন) নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ২০২৪ সালে চাকরিপ্রার্থীদের বয়স ৩২ বছর করে সরকার। সে কারণে চলতি বছরের জানুয়ারিতে একই পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান। এই নিয়োগের পরীক্ষা আজ বিকেল ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিকেল তিনটা ১০ মিনিট বাজলেও লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের চাকরিপ্রত্যাশীরা (প্রায় দুই হাজার) প্রশ্নপত্র পাননি। এর মধ্যে প্রশ্নফাঁস হয়েছে বলে জানতে পারেন তারা। এ নিয়ে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তারা কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে আবার কলেজের ভেতর গিয়ে বিক্ষোভ করেন।

সবুজ সরকার নামে এক পরীক্ষার্থী বলেন, ‘এই নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য বিমান আইবিএ কে দায়িত্ব দিয়েছিল। কিন্তু কীভাবে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তার উত্তর দিতে পারছে না আইবিএ এর সংশ্লিষ্টরা। আবার বিমানের কোনো প্রতিনিধিও কলেজে আসেনি। ফলে পরীক্ষা বাতিলের দাবিতে সবাই বিক্ষোভ করছি।’

এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। বক্তব্য জানতে আইবিএ’র পরিচালককে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950