মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ২৭

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM
২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে

২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে মাভাবিপ্রবিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ‘কর্মকর্তা-কর্মচারী’ পদে ২৭ কর্মী নিয়োগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি);

পদের নাম ও পদসংখ্যা: নিচের বিজ্ঞপ্তিতে দেখুন—

MV

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: টাঙ্গাইল;

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে ১৩ শিক্ষক, আবেদন ডাকযোগে

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—

রেজিস্ট্রার অফিস অথবা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

ভাইস-চ্যান্সেলর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় ১-৬ নম্বর পদের জন্য ৮০০ এবং ৭-১৭ নম্বর পদের জন্য ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদন ফি বাবদ জমা দিতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ মার্চ ২০২৫ (অফিস চলাকালীন সময়ের মধ্যে);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081