বরিশাল বিভাগের জন্য সুখবর এল দক্ষিণ কোরিয়া থেকে

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫২ PM
দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় মৎস্য খাতে পুরুষ মৌসুমি কর্মী নিয়োগ দেওয়া হবে। এ জন্য বরিশাল বিভাগের আওতাধীন জেলাগুলোর স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বোয়েসেল বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান। যারা বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে প্রবাসী শ্রমিক পাঠিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানায়, ‘বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহের স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ায় ওয়ানডো-গুন কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ল্যান্ড ফিশারি সেক্টর (Land Fishery Sector) এবং সি ফার্মিংয়ে (Sea Farming) বাংলাদেশি মৌসুমি কর্মী (পুরুষ) নিয়োগ দেওয়া হবে।

বরিশাল বিভাগের আওতাধীন জেলাগুলোর অধিবাসী সমুদ্রে মৎস্য আহরণ কাজে নিয়োজিত এবং মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আগামী ৩ মার্চ বেলা ১১টার মধ্যে বোয়েসেল অফিসে জীবনবৃত্তান্ত, মূল পাসপোর্ট ও পাসপোর্টের কপি, Fisherman ID Card (FID) ও FID-এর কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)সহ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। FID অবশ্যই মৎস্য অধিদপ্তরের ডাটাবেইজে অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনকারীর FID মৎস্য অধিদপ্তরের http://fisherid.fisheries.gov.bd/ ওয়েবসাইটে যাচাই করে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

প্রাথমিকভাবে মেয়াদ ৫ মাস। বেতন (কোরিয়ান ওন) ১০ হাজার ০৩০ প্রতি ঘণ্টায়। কর্মঘণ্টা আট ঘণ্টা। সাপ্তাহিক ছুটি এক দিন। ভিসার ধরণ-E-8 (ই-৮)। মাসিক বেতন আনুমানিক (ওভার টাইমের সুযোগ আছে) বাংলাদেশি টাকা ১ লাখ ৭০ হাজার।

চাকরির শর্তাবলি
১. বৈধ পাসপোর্টধারী ন্যূনতম এক বছর মেয়াদ থাকতে হবে।
২. বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে হবে।
৩. Land Fishery Sector এবং Sea Farming খাতে এক বছরের অধিক বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪. বরিশাল বিভাগের আওতাধীন জেলা/উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে Fisherman ID Card (FID) – থাকতে হবে।
৫. সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত FID-কার্ডধারী কোরিয়ান/ইংরেজি ভাষা পারদর্শী ও ইপিএস পদ্ধতিতে রোস্টারভুক্ত বা রোস্টার হতে ডিলিটকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে।
৭. প্রত্যাগত মৌসুমি কর্মী বোয়েসেলের মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে এবং ২য় ও ৩য় বারে ভিসা ক্যাটাগরি পরিবর্তন করার সুযোগ থাকবে।
৮. কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে।
৯. মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
১০. ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
১১. দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
১২. দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৩. ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীরা অযোগ্য বলে বিবেচিত হবেন।
১৪. দক্ষিণ কোরিয়ায় যাওয়া-আসার বিমান ভাড়াসহ নির্ধারিত ব্যয় কর্মীর নিজেকে বহন করতে হবে এবং
১৫. অন্যান্য সুযোগ সুবিধা কোরিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয়
নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ, প্রশিক্ষণ ফি, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট, ভিসা ফি, কল্যাণ ফি, বীমাসহ সমুদয় ব্যয় ৪৮ হাজার ৮২০ টাকা এবং নির্ধারিত ফেরতযোগ্য জামানত এক লাখ টাকা প্রার্থীকে বহন করতে হবে।

তা ছাড়া প্রার্থীকে দক্ষিণ কোরিয়ায় কর্ম সম্পন্ন করে দেশে ফেরত আসবে মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্বাচিত প্রার্থীর অভিভাবক ও সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে। চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগকর্তা কর্তৃক CCVI ইস্যু ও ভিসাসংক্রান্ত কার্যাদির যাবতীয় প্রমাণাদি ও নির্ধারিত সার্ভিস চার্জ ও অন্যান্য ব্যয়ের পে-অর্ডার বোয়েসেলে দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎ ও চূড়ান্ত নির্বাচনের নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে বর্ণিত শর্তাবলি পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়ায় পর্যন্ত বোয়েসেলকে কোনো সার্ভিস চার্জ/ফি প্রদান করতে হয় না। নির্ধারিত চার্জ/ফি ব্যাংক কর্তৃক পে-অর্ডার মাধ্যমে দিতে হবে।

মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে নৃত্য …
  • ০৫ নভেম্বর ২০২৬
নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন
  • ০৫ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950