শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে: সাকি

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি © সংগৃহীত

শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে শিক্ষা খাতের সমস্যার সমাধান করতে হবে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এ জন্য এই সরকারকে বলব, শিক্ষকদের সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগ নিতে হবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষকেরা থাকবেন ক্লাসে। তাঁরা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাঁদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তা ছাড়া দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে, এ দায়িত্ব সরকারকে নিতে হবে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আরও বলেন, ‘এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে, তারা এমপিওর দাবি করছে। আমরা চাই সরকার যেন বেতনের ৯০ ভাগ দেয়। দিনের পর দিন বছরের পর বছর শিক্ষকেরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকেরা যদি নিজেরা চলতে না পারেন, তাহলে কীভাবে শিক্ষাব্যবস্থা নিশ্চিত হবে। সুতরাং এই জায়গাগুলো আমাদের দায়িত্বশীলদের গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমি চাইব, এসব শিক্ষকের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।’

 

এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প…
  • ০৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজি ওজনের ‘তবলা’ মাছ
  • ০৪ আগস্ট ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হামলার শিকার, জকসু নেতা-সাংবাদ…
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাস…
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা 
  • ০৪ আগস্ট ২০২৬