সহকারী পরিচালক পদে পরীক্ষার সূচি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক, প্রার্থী ১০৫৮৫

২৯ জানুয়ারি ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (আইসিটি) পদে লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (আইসিটি) পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫৮৫।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

কোনো প্রার্থীকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া ক্যালকুলেটর, বই, কাগজ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ/ওয়ালেট ও ব্যাগ পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য। পরীক্ষা চলাকালীন সময়ে প্রার্থী কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

জাঙ্গুর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ, আলোকস্বল্…
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950