শাহবাগে সমাবেশের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

১৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আগামী সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ৩৫ প্রত্যাশীরা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এমন ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশীদের পক্ষে মওদুদ আহাম্মেদ মিঠু জানান, চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ ১৩ বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করার দাবি জানিয়ে রাজপথে আন্দোলন, সংগ্রাম, সভা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ৩৫ প্রত্যাশী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করেছে। আমরা সরকারের ৩২ বছর ঘোষিত প্রহসনের গেজেট প্রত্যাখ্যান করছি।

মওদুদ আহাম্মেদ মিঠু বলেন, ‘২০ জানুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করব। আমরা চাই না কোনো জনদুর্ভোগ তৈরি হোক। তাই সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে যেন দেখা করার সুযোগ করে দেওয়া হয়।’

সংবাদ সম্মেলনে ৩৫ প্রত্যাশীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মো. ইউসুফ জামিল, সঞ্জয় দাস, আল-আমিন রাজু, ইমাম উদ্দীন ইমামসহ কয়েকজন।

রাত জেগে নফল ইবাদতের পর ফজর না পড়ার ক্ষতি
  • ১৭ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ…
  • ১৭ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence