ডেনমার্ক দূতাবাসে চাকরি, কর্মস্থল ঢাকা, উচ্চ বেতনসহ দেবে নানান সুবিধা

১৬ জানুয়ারি ২০২৫, ০২:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
ঢাকার ডেনমার্ক দূতাবাস

ঢাকার ডেনমার্ক দূতাবাস © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ডেনমার্ক দূতাবাস। প্রতিষ্ঠানটি ‘ভিসা অ্যান্ড কনস্যুলার অফিসার’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ জানুয়ারির মধ্যে ই-মেইলে সিভি পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ডেনমার্ক দূতাবাস (ঢাকা);

পদের নাম: ভিসা অ্যান্ড কনস্যুলার অফিসার;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ৬০০০০ বেতনে চাকরি ভিভো বাংলাদেশে, আবেদন স্নাতকেই

অন্যান্য সুযোগ-সুবিধা—

*বছরে ২০ দিন বেতনসহ ছুটি;

*পেনশন স্কিম;

*কর্মী ও কর্মীর পরিবারের সদস্যদের চিকিৎসাসুবিধা;

কর্মস্থল: গুলশান, ঢাকা;

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭ ঘণ্টা;

আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে অফিসার, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ভিসা বা প্রশাসনে বিশেষ করে কোনো শেনজেন দূতাবাসে দুই থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিস, আইটলুকের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে;

দরকারি কাগজপত্র—

*মোটিভেশন লেটার;

*শিক্ষাগত যোগ্যতার সনদের কপি;

*দুই থেকে তিনটি রেফারেন্সসহ সিভি (পিডিএফ ফাইলে);

আরও পড়ুন: ৫০০০০-৬০০০০ বেতনে চাকরি ওয়ালটনে, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি সব কাগজপত্র [email protected] ঠিকানায় ই-মেইল করে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Visa and Consular Officer-(your name)’ উল্লেখ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখাানে ক্লিক করুন।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে,…
  • ১৫ আগস্ট ২০২৬
এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে …
  • ১৫ আগস্ট ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি…
  • ১৫ আগস্ট ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
  • ১৫ আগস্ট ২০২৬
রাঙামাটিতে পলিটেকনিক ইনস্টিটিউটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ১৫ আগস্ট ২০২৬