চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা

১৪ জানুয়ারি ২০২৫, ১০:১১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
আমরণ অনশনে অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টরা

আমরণ অনশনে অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টরা © টিডিসি ফটো

চাকরি ফিরে পেতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসেছেন প্রশিক্ষণ চলাকালে নানা অভিযোগে অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টরা (এসআই)। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে অব্যাহতি পাওয়া প্রায় শতাধিক এসআই সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এ কর্মসূচি শুরু করেন। এর আগে একই দিন সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। প্রশাসনের কোন আশ্বাস না পাওয়ায় বিকেলে এক সংবাদ সম্মেলনে তাদের পক্ষ থেকে আমরণ অনশনের ঘোষণা আসে। 

জানা যায়, চাকরি পুনর্বহালের দাবিতে গত ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অব্যাহতিপ্রাপ্তরা। ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিতদল সাক্ষাৎ করেন। সচিবের আশ্বাসে সেদিন জানুয়ারি কর্মসূচি স্থগিত করেছিলেন তারা। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে গতকাল সোমবার (১৩ জানুয়ারি) আবার সচিবালয়ের সামনে অবস্থান নেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টরা। একই দিন আবার জননিরাপত্তা বিভাগের সচিবের সঙ্গে আন্দোলনকারী ৫ সদস্যের প্রতিনিধিদল দেখা করেন। পরে আরেকটি দল সমন্বয়কদের সাথেও দেখা করেন। তাদের কাছ থেকে কোন আশ্বাস না পাওয়া সন্ধ্যা থেকে আমরণ অনশনের ঘোষণা দেন অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টরা (এসআই)। প্রশাসন থেকে এখনও কোন আশ্বাস না পাওয়ায় আজ মাঙ্গলবার (১৪ জানুয়ারি) অনশন কর্মসূচিত অব্যাহত রেখেছেন তারা। 

অব্যাহতি পাওয়া ক্যাডেট এসআই মো. রায়হান বলেন, আমাদের প্রতিনিধিদল সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছিল। তিনি আমাদের মৌখিক আশ্বাস দেন যে, পুনরায় ভেরিফেকেশন করা হবে। ভেরিফিকেশনের পর সিদ্ধান্ত নেয়া হবে। আমরা তাকে লিখিতভাবে এই ঘোষণা জানাতে বলি, কিন্তু তিনি তা করতে সম্মত হয়নি। এক বছর ট্রেনিং নেয়ার পর ভিত্তিহীন অজুহাতে আমাদেরকে সারদা থেকে বের করে দেওয়া হয়েছে। বৈষম্যহীন দেশ গড়ার এমন সময়ে শুরুতে আমাদের সাথে বৈষম্য করা হলো।

তিনি আরো বলেন, আমরা গতকাল (সোমবার) থেকে এখানে আমরণ অনশনে বসেছি। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। লিখিত কোন আশ্বাস না আসা পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে বলে জানান তিনি।

অব্যাহতি পাওয়া আরেক এসআই অমৃত বলেন, সব প্রক্রিয়া এবং যোগ্যতা পরিপূর্ণ করে ট্রেনিং নিয়েছি। হঠাৎ একটি বাহানা করে কোন কারণ ছাড়া সম্পূর্ণ অযৌক্তিক ভাবে আমাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। বাড়ির আশেপাশের লোকজন আমাদেরকে এখন অন্যভাবে দেখে, অনেকে ভাবছেন আমরা ক্রাইম করেছি। এই মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। প্রশাসন আমাদের সাথে এমন অন্যায় না করলেও পারত। আমাদের চাকরি ফেরত দিলে কেবল আমরা অনশন প্রত্যাহার করব। অন্যথায় আমাদের কর্মসূচি চলবে। তিলে তিলে মরার থেকে একেবারে মরা ভালো। 

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ দেয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিল। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন সময় ৪ ধাপে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ চলতি মাসেও আরও ৮ জনকে অব্যাহতি দেয়া হয়। তাদের বিরুদ্ধে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করার অভিযোগ রয়েছে।

বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
সিটি হাসপাতালে হামলা-লুটপাট, নেতৃত্ব দেওয়া ছাত্রদল নেতা দল …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950