সরকারি কর্ম কমিশন নন-ক্যাডারে নেবে ৪৬৬, প্রকাশ করল সংশোধিত বিজ্ঞপ্তি

০৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
৯ম, ১০ম ও ১১তম গ্রেডে ৪৬৬ পদে নিয়োগে আবেদন শুরু ১২ জানুয়ারি থেকে

৯ম, ১০ম ও ১১তম গ্রেডে ৪৬৬ পদে নিয়োগে আবেদন শুরু ১২ জানুয়ারি থেকে © সংগৃহীত

জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রতিষ্ঠানটি নন-ক্যাডার চাকরিতে ৯ম, ১০ম ও ১১তম গ্রেডে ৪৬৬ পদে জনবল নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১৩ ফেব্রয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের ১৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি);

১. 

ক. পদের নাম: নটিক্যাল ইনস্ট্রাক্টর (২টি) এবং ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাক্টর (২টি);

পদসংখ্যা: ৪টি;

যে প্রতিষ্ঠানে নিয়োগ: ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

খ. গণিতের শিক্ষক;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ১৬,০০০-৩,৮৬৪০ টাকা (গ্রেড-১০);

২. 

ক. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী ১৮১টি এবং উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) ২৭৮টি;

পদসংখ্যা: ৪৫৯টি;

যে প্রতিষ্ঠানে নিয়োগ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর;

বেতন স্কেল: ২২,০০০-৪৩,০৬০ টাকা (গ্রেড-৯);

খ. সহকারী জরিপ অফিসার; 

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
 
আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এই ওয়েবসাইটে কমিশনের নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি জমাদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। যোগ্যতা অনুযায়ী একজন প্রার্থী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রতি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে।

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ৯ম গ্রেডের জন্য ২০০ টাকা, ১০ম গ্রেডের জন্য ২০০ এবং ১১তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9