চাকরিতে পুনর্বহালের দাবিতে এসআইবিএল কর্মকর্তাদের আমরণ অনশন

০১ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা। আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে মতিঝিল সিটি টাওয়ারের সামনে প্রতিষ্ঠানটির শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা শান্তিপূর্ণ অবস্থান করছেন। 

এসময় ‘বৈষম্যের জন্য জন্য যুদ্ধ করলাম, আমরা কেন বৈষম্যের স্বীকার হলাম; হয় চাকরি দিন, না হয় বাঁচতে দিন; চাকরি ফেরত চাই, দিতে হবে’ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন কর্মকর্তারা। 

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আখতার উন নূর ও মোশাররফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সারাদেশের বিভিন্ন শাখার আনুমানিক ৬৭২ জনকে বিনা নোটিশে গত অক্টোবরের ৩১তারিখে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। হঠাৎ করে কোন কারণ ছাড়ায় আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তারা আরও বলেন, চাকরি থেকে অব্যাহতির পর আমরা ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করেও কোন ধরনের সাড়া পাচ্ছি না। চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের আমরণ শান্তিপূর্ণ অনশন কর্মসূচি চলবে।   

প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬