সরকারি ১১ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ১৫৫৪ সিনিয়র অফিসার নিয়োগ

৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংকে ১৫৫৪ জন সিনিয়র অফিসার নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।  আবেদনের জব আইডি নম্বর ১০২২০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।

সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে ১৫৫৪ জন। এর মধ্যে সোনালী ব্যাংকে ৪২২ জন, অগ্রণী ব্যাংকে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৪২জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৯০জন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৮৯জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২৬জন, কর্মসংস্থান ব্যাংক ২৪জন, বেসিক ব্যাংক পিএলসি ২০জন, প্রবাসী কল্যাণ ব্যাংক ৭জন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১৯জন ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ১৫জন নেবে।

‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬