এক মন্ত্রণালয়েই ৬০ হাজার নিয়োগ, শিগগির আসছে বিজ্ঞপ্তি

১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে। শিগগির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শিগগির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।’

এর আগে গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একটি। সম্প্রতি বাংলাদেশ পিএসসি ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পিএসসি শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার থেকে অনুমোদিত অন্যান্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীনস্ত দপ্তর/সংস্থা/করপোরেশন/কোম্পানি থেকে পূরণ করা হয়ে থাকে।

চিঠিতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী-সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দ্রুত শূন্যপদ পূরণে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬