জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ৫৯৬৪ পদের পরীক্ষার সূচি প্রকাশ

১৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে

আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে © সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসি ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)’ পদে এমসিকিউ ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় এমসিকিউ অংশে ১ ঘণ্টা ও লিখিত অংশে ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। রাজধানীর দুটি কেন্দ্রে আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে সাড়ে ১২টা পর্যন্ত। 

মোট ১০০ নম্বরের এমসিকিউ ও লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরবণ্টন, কেন্দ্রের নাম ও প্রার্থীদের রোল নম্বর ব্যাংকের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি সেক্রেটারিয়েটের (বিএসসিএস) পরিচালক মো. কাওছার মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

জনতা ব্যাংকের ২০২১ সালভিত্তিক এই পরীক্ষার জন্য অনলাইন আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ৫ হাজার ৯৬৪ প্রার্থী প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য। তারা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সূত্র: বিজ্ঞপ্তি

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬