১৫৩ জনের বড় নিয়োগ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ © সংগৃহীত

রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে ১৫৩ জনের নিয়োগে সোমবার (৭ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;

১. পদের নাম: সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬);

শিক্ষাগত যোগ্যতা

*বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এবং সেফটি মেজারস কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

শারীরিক যোগ্যতা

*পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণরত অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড;

*নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণরত অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড;

*পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে;

*দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না;

*রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবেন;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতীবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩২ বছর।

আরও পড়ুন: ১৫৮ জনের বড় নিয়োগ দিচ্ছে ডিএনসিসি, আবেদন অক্টোবরব্যাপী

২. পদের নাম: ফায়ার ফাইটার;

পদসংখ্যা: ৫০টি;

বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস হতে হবে;

শারীরিক যোগ্যতা

*পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণরত অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড;

*নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণরত অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড;

*পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে;

*দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না;

*রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবেন;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতীবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩২ বছর।

আরও পড়ুন: ২৩৮ পদে বড় নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়

৩. পদের নাম: নিরাপত্তারক্ষী

পদসংখ্যা: ১০০টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা

*ন্যূনতম এসএসসি পাস হতে হবে;

*সামরিক বাহিনীর সাবেক সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য;

শারীরিক যোগ্যতা

*পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণরত অবস্থায় কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড;

*নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণরত অবস্থায় কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে;

*বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে;

*দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবেন;

বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতীবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে ফরমটি অবশ্যই ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফরম সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের জন্য ২০০ এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা করে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ নভেম্বর ২০২৪, রাত ১২টা।

আবেদন ফি জমাদানের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর রাত ১২টা।

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্চিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence