২৩৮ পদে বড় নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়

০৫ অক্টোবর ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ভূমি মন্ত্রণালয়ে ২৩৮ পদে নিয়োগ

ভূমি মন্ত্রণালয়ে ২৩৮ পদে নিয়োগ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে। ১৪তম গ্রেডের সার্ভেয়ার পদে ২৩৮ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে ব্যবস্থাপনা বিভাগ গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদের জন্য। আবেদন ৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ভূমি মন্ত্রণালয়;

পদের নাম: সার্ভেয়ার;

বিভাগ: মাঠ প্রশাসন-১ অধিশাখা;

পদসংখ্যা: ২৩৮টি;

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪);

আরও পড়ুন: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৩০১৭ জন, এসএসসি পাসেও আবেদন

যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে ৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় পাস করতে হবে;

বয়সসীমা

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১ মে ২০২৪ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর;

দরকারি কাগজপত্র

*অনলাইনে পূরণ করা আবেদনপত্র;

*২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদ;

*সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের ছাড়পত্র;

*নাগরিকত্ব ও জন্মনিবন্ধন সনদ;

*জাতীয় পরিচয়পত্র;

*বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের যথাযথ প্রতিষ্ঠান থেকে সনদ;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পূর্বে যারা আবেদন করেছেন, তাদের পূণরায় আবেদন করার দরকার নেই।

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ নভেম্বর বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

 

শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬