সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন এক লাখ ৭৫ হাজার

০১ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
চাকরি দিচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি

চাকরি দিচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (পিজিসিবি)। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)

পদের নামঃ ব্যবস্থাপনা পরিচালক

পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫-এর স্কেল অন্তত ৩.৫ ও ৪-এর স্কেলে অন্তত ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অন্তত ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজমেন্ট পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে, বিশেষ করে জেনারেশন, ট্রান্সমিশন অথবা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিসে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স, করপোরেট গভর্ন্যান্স, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক। ৬২ বছর বয়স পর্যন্ত চুক্তি নবায়নযোগ্য।

বেতন: মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, ছুটি ভাতা, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার (পি অ্যান্ড এ), পিজিসিবি ভবন (তৃতীয় তলা), এভিনিউ-৩, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার (পি অ্যান্ড এ), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর অনুকূলে ২০০০ টাকা পে-অর্ডার করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত
  • ২৫ মার্চ ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের শহিদদের ঋণ পরিশোধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জ…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবির ঘটনায় জামায়াতের বিবৃতি
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence