প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পেলে আন্দোলন চলিয়ে যাবে ৩৫ প্রত্যাশীরা

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM

© সংগৃহীত

সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা যতক্ষণ সাক্ষাৎ করে আলোচনা না করবেন ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ৩৫ প্রত্যাশীরা।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীর সমন্বয়করা।

আন্দোলনকারীদের সমন্বয়করা বলেন, আমরা যমুনার সামনে অবস্থান নেওয়ার পরে দুপুর ২টার দিকে চারজনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে প্রশাসনের কর্মকর্তারা। তারা আমাদের কর্ম কমিশনের একজন কমিশনারের পিএসের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। আমরা নানাজনের আশ্বাস পেয়েছি কিন্তু কোনো দিন বাস্তবায়ন হয় নি। তাই আমরা কোনো কর্মকর্তা বা পিএসের সঙ্গে বসতে চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাক্ষাৎ করতে। তার সঙ্গে আমরা কথা বলতে চাই।

আন্দোলনকারীরা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাত্রদের পক্ষের মানুষ। জনগণের আস্থা নিয়ে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন।আমরা আশাবাদী, তার সঙ্গে কথা বললে তিনি আমাদের দাবি মেনে নেবেন। আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬