আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে এক্সিকিউটিভ পদে চাকরি

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;

বিভাগের নাম: সফটওয়্যার ডেভেলপমেন্ট;

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা

*মোবাইল  বিল;

*সাপ্তাহিক ছুটি ২ দিন;

*ইনস্যুরেন্স, গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা;

*দুপুরের খাবার (আংশিক ভর্তুকি);

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*দুটি উৎসব বোনাস;

*চিকিৎসা ভাতা;

আরও পড়ুন: নিটল-নিলয় গ্রুপে চাকরি, পাবেন জন্মদিনের ভাতাসহ নানান সুবিধা

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে; এ ছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ন্যূনতম ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ২৬-৩৬ বছরের মধ্যে হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

কর্মস্থল: ঢাকা;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর;

শিক্ষাগত যোগ্যতা, কাজের ক্ষেত্র ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাবির সেই ছাত্রদল নেতার মৃত্যু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাচাকে বাবা পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সেই ই…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে টেলিটকের সঙ্গে সভায় বসছে এনটি…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আরব আমিরাত
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬