কোর্স ফি ছাড়াই কম্পিউটার প্রশিক্ষণ পাবেন হাফেজ-ইমাম-মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকরা

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ © সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি হাফেজ, ইমাম, মাদ্রাসা ছাত্র ও বেকার যুবকদের কোর্স ফি না নিয়েই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। এই প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। আগামী ১৬ অক্টোবর থেকে শুর হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কোর্সের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

*বেসিক কম্পিউটার;

*অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা;

*ইন্টারনেট;

*গ্রাফিক ডিজাইন;

*ফ্রিল্যান্সিং;

*মার্কেটপ্লেস ও কনসালটেন্সি;

যেসব কেন্দ্রে দেওয়া হবে প্রশিক্ষণ

*ঢাকা;

*চট্টগ্রাম;

*রাজশাহী;

*খুলনা;

*বরিশাল;

*সিলেট;

*দিনাজপুর;

*গোপালগঞ্জ;

আবেদনের যোগ্যতা

*ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য;

*কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে;

দরকারি কাগজপত্র

*শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি;

*জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি;

*১ (এক) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ও ১ (এক) কপি স্ট্যাম্প সাইজের ছবি;

*ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের নিকট থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে; 

*মাদ্রাসা ছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে; 

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

জামানত

ভর্তির সময় প্রত্যেক শিক্ষার্থীকে জামানত বাবদ ১০০০ টাকা প্রদান করতে হবে। প্রশিক্ষণ শেষে জামানত ফেরত দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর;

প্রার্থী বাছাই ও ভর্তির তারিখ: আগামী ১৬ অক্টোবর;

প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence