বাংলাদেশ চা বোর্ডে ৪৮ পদের চাকরিতে আবেদনের সময় আগামীকাল পর্যন্ত

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
বাংলাদেশ চা বোর্ডের লোগো

বাংলাদেশ চা বোর্ডের লোগো © সংগৃহীত

বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিটে (পিডিইউ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ ধরনের শূন্য পদে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ১৪ থেকে ২০তম গ্রেডের এই চাকরিতে আগামীকালের (২৬ সেপ্টেম্বর) মধ্যে নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দিতে হবে।

১. পদের নাম: সার্ভেয়ার;

পদসংখ্যা: ২টি;

যোগ্যতা: এসএসসি পাসসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাস হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪);

২. পদের নাম: স্টোরকিপার;

পদসংখ্যা: ১টি;

যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি, মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

৩. পদের নাম: হিসাব সহকারী;

পদসংখ্যা: ৩টি;

যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হতে হবে। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২২টি;

যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম; বিটিআরআই ও পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৪টি;

যোগ্যতা: সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ভারী, মধ্যম বা হালকা ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত হতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও পিডিইউ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

৬. পদের নাম: প্লাম্বার;

পদসংখ্যা: ১টি;

যোগ্যতা: প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল: পিডিইউ, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
 
৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১১টি;

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

৯. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ২টি

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম ও বিটিআরআই, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৯ মে ২০২৪ তারিখে  ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চা বোর্ডের ওয়েবসাইট থেকে চাকরির নির্ধারিত ফরম ডাউনলোডের পর তা পূরণের করে সব কাগজপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপরে ডান পাশে পদের নাম ও জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য তথ্য বিস্তারিত পেতে এখানে ক্লিক করুন। 

আবেদন ফি

সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) করে মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা যে ব্যাংকে ইস্যু করা হয়েছে ব্যাংকের সেই শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর যে ঠিকানায়

সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর;

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬