আগামীকাল শেষ হচ্ছে যেসব চাকরির আবেদন

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
চাকরি

চাকরি © সংগৃহীত

৪০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি ‘ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি;

পদের নাম: ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট;

পদ সংখ্যা: ১টি; 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্সে স্নাতক ডিগ্রি/বিবিএ থাকতে হবে;

অন্যান্য যোগ্যতা: বাজেট ও আর্থিক পরিকল্পনা প্রস্তুত, সম্পদ ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ, রিপোর্টিং ও যোগাযোগ দক্ষতা;

অভিজ্ঞতা: পেশাদারিত্ব ও স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়সসীমা: ৩৫ বছর;

কর্মস্থল: নোয়াখালী;

বেতন: ৪০,০০০ টাকা;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

 

এসএসসি পাসে অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মীনা বাজার, কর্মস্থল ঢাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপার শপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি ‘ডেলিভারি বাইক রাইডার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;

পদের নাম: ডেলিভারি বাইক রাইডার;

পদসংখ্যা: ১০টি;

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা

*মোটরসাইকেল এবং মোটরসাইকেলের ফুয়েল বিল অফিস থেকে দেয়া হবে;

*উপস্থিতি ও খাবারের ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা;

*লক্ষ্যভিত্তিক সেলস ইনসেনটিভ, প্রতি ডেলিভারিতে কমিশন-১০ টাকা, ফোন বিল ৩০০ টাকা (মাসিক), সাপ্তাহিক এক দিন ছুটি (রোস্টার অনুযায়ী);

*বার্ষিক বেতন পর্যালোচনা ও বছরে দুটি ঈদ বোনাস;

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

বয়স: ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা;

আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

 

এসএসসি পাসে অফিস সহকারী নেবে আড়ং, নিয়োগ ২ জেলায়  

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অফিস সহকারী;

পদসংখ্যা: ৪টি; 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;

অন্যান্য যোগ্যতা: উন্নত আতিথেয়তা ও কাস্টমার সার্ভিস সম্পর্কে দক্ষতা থাকা;

অভিজ্ঞতা: অফিস সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;

কর্মক্ষেত্র: অফিসে; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়সসীমা: উল্লেখ নেই; 

কর্মস্থল: ঢাকা ও নোয়াখালী;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে; 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী; 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

 

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ

বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রিনিউয়ারশিপ (এসবিই), স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্স (এসইএলএস) এবং স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ (এসপিপিএইচ) বিভাগের বিভিন্ন পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি);

শাখা: স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রিনিউয়ারশিপ (এসবিই);

১. পদের নাম: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক (ফিন্যান্স বিভাগ);

২. পদের নাম: সহকারী অধ্যাপক, প্রভাষক (ম্যানেজমেন্ট বিভাগ);

৩. পদের নাম: সহকারী অধ্যাপক (মার্কেটিং বিভাগ);

৪. পদের নাম: সহকারী অধ্যাপক (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট);

৫. পদের নাম: সহকারী অধ্যাপক (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফমেশন সিস্টেম);

৬. পদের নাম: প্রোগ্রাম অফিসার;

শাখা: স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্স (এসইএলএস);

৭. পদের নাম: রিসার্স অ্যাসিসট্যান্ট (লাইফ সায়েন্স); 

শাখা: স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ (এসপিপিএইচ);

৮. পদের নাম: অফিস ম্যানেজার (ফার্মেসি বিভাগ);

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর;

আবেদনের যোগ্যতাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

সাউথইস্ট ব্যাংক পিএলসিতে চাকরি

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘হেড অব কার্ডস’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।  

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি;

পদের নাম: হেড অব কার্ডস; 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

বেতন: আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে;

অন্যান্য সুবিধা: কাজের দক্ষতার ওপর বিশেষ বোনাস, চিকিৎসা সুবিধা ও অবসর ভাতা দেওয়া হবে;

আবেদনের বয়স: নির্ধারিত নয়;

অভিজ্ঞতা: ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর;

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

সাউথইস্ট ব্যাংকে পাঁচ পদে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানে পাঁচ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ সেপ্টেম্বর।

১. পদের নাম: হেড অব কার্ডস;

পদসংখ্যা: ১টি;

২. পদের নাম: হেড অব আইটি;

পদসংখ্যা: ১টি;

৩. পদের নাম: হেড অব আইসিসিডি;

পদসংখ্যা: ১টি;

৪. পদের নাম: হেড অব আরএমডি;

পদসংখ্যা: ১টি;

৫. পদের নাম: হেড অব টেলিক্যাশ লিমিটেড;

পদসংখ্যা: ১টি;

আবেদন যেভাবে: হালনাগাদ সিভি ও পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, লেভেল ১৭, সাউথইস্ট ব্যাংক পিএলসি, হেড অফিস, ইউনূস ট্রেড সেন্টার, ৫২-৫৩ দিলকুশা সি/এ, ঢাকা ১০০০। এ ছাড়া এখানে ক্লিক করে সিভি পাঠাতে পারবেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence