চাকরি ছাড়লেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৩ কর্মকর্তা

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বিসিএস শিক্ষা ক্যাডারের ৩ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক কাজী রিজওয়ানুল হকের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এছাড়াও নোয়াখালী জেলার সেনবাগ সরকারি কলেজের প্রভাষক সালাউদ্দিন শাকিলের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি প্রশাসন ক্যাডারে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে যোগদানের জন্য চাকরি ছেড়েছেন। 

একই দিন রাণী ভবানী সরকারি মহিলা কলেজের প্রভাষক জনাব রূপচাঁদের চাকরি ছাড়ার বিষয়টি জানানো হয়। তিনি প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন বলে জানানো হয়েছে। 

৫ হাজার টাকায় প্রধান পরীক্ষক, ৫০০ টাকায় মিলছে এইচএসসির অতির…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সহযোগী
  • ০৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬