চট্টগ্রাম বন্দরে ১২৮ জনের নিয়োগ, আবেদন আগামীকাল পর্যন্ত

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম বন্দর © সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১২৮ জনকে নিয়োগ দেওয়া হবে ‘ওয়াচম্যান’ পদে। আগ্রহী প্রার্থীদের ১৯ সেপ্টেম্বরে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;

দপ্তরের নাম: পরিচালকের (নিরাপত্তা) দপ্তর, বন্দর, চট্টগ্রাম;

বিভাগের নাম: ওয়াচম্যান বুকিং সেল;

যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। এসএসসি পাস ও ইংরেজিতে পারদর্শীরা অগ্রাধিকার পাবেন। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। শারীরিক যোগ্যতা নির্ধারণে ডাক্তারি পরীক্ষা করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের পরিচালকের (নিরাপত্তা) দপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় পরিচালকের (নিরাপত্তা) দপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রামে উপস্থিত হতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী পদ;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই;

কর্মস্থল: চট্টগ্রাম;

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নাটোরে ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন, ভোট কেনার অভিযোগ …
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
নাহিদ-আখতারসহ এনসিপির শীর্ষ নেতারা যেসব কেন্দ্রে ভোট দিবেন
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
ফেসবুক পেজের নামে সংবাদ সংগ্রহের কার্ড পেলেন স্বেচ্ছাসেবক দ…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
অধ্যাপক না হয়েও নামের আগে ‘অধ্যাপক’ লেখার অভিযোগ বিএনপি প্র…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাকে আগুন দিল বিক্ষুদ্ধ জনতা
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
ইচ্ছা থাকলেও ভোট দিতে পারছেন না যবিপ্রবির প্রায় ৩০০ শিক্ষার…
  • ১০ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!